• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নগদ অর্থ সহায়তা পেলেন আশা ঈদগাঁও শাখার সদস্যরা টেকনাফের দমদমিয়ায় দিনদুপুরে বাসে হানা দিল ডাকাত দল, যাত্রীদের মালামাল লুট উখিয়ার তুতুরারবিলের সিএনজি চালক হামিদুল রেজুখাল চেকপোস্টে ৪,৫০০ ইয়াবাসহ আটক টেকনাফের দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে দেশীয় চোলাই মদ ও বাসসহ দুই অভিযুক্ত আটক টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত ইসলামাবাদ রেলস্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী, দূরপাল্লার ট্রেনের যাত্রাবিরতির আশ্বাস নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা?

টেকনাফে বিজিবির অভিযান: ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১১৩ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে বিশেষ মাদকবিরোধী অভিযানে মালিকবিহীন আনুমানিক ষাট লক্ষ টাকা মূল্যের ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হ্নীলা বিওপি’র একটি বিশেষ টহল দল হ্নীলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার বিআরএম-১২ হতে আনুমানিক ৭০০ গজ দক্ষিণ দিকে এবং বিওপি হতে ০২ কিঃ মিঃ দক্ষিণ দিকে বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া প্রজেক্ট, চৌধুরীপাড়া পোস্ট নামক স্থানে অবস্থান করে। সন্দেহভাজন ০১ জন ব্যক্তিকে নাফ নদী হতে সিমেন্টের বস্তা হাতে করে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি’র টহল দল তাকে চ্যালেঞ্জ করে। উক্ত সন্দেহভাজন ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা ০১টি সিমেন্টের বস্তা ফেলে রেখে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। উক্ত স্থানে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার মধ্যে পেচানো খাকী রঙ্গের প্যাকেটের ভেতরে নীল রঙ্গের বায়ুরোধী ০২ কাট অর্থাৎ ২০,০০০ (বিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ তল্লাশি সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। বর্ণিত এলাকায় পলায়নরত চোরাকারবারীদেরকে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করা হলেও কাউকে খুঁজে পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত করে তাকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd