• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামু থানা পুলিশের অভিযানে ২০০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, একজন গ্রেফতার রামু থানার তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহৃত যুবক উদ্ধার কলাতলী মোড়ে র‍্যাব-১৫ এর অভিযান: ফেলে পালাল মাদক চক্র, উদ্ধার ১৮ কেজি গাঁজা রামু থানা পুলিশের অভিযানে ১২০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার, একজন গ্রেফতার রামু থানার ওসি পদে আরমানের নামে ভুল তথ্য ছড়াচ্ছে, বর্তমান ওসি মো: মনিরুল ইসলাম টেকনাফে পাহাড়ি এলাকায় তিন যুবক নিহত, মরদেহ উদ্ধার করল পুলিশ নওগাঁয় পরিবারের চার সদস্যকে গলা কেটে নৃশংস হত্যা, এলাকায় আতঙ্ক ঈদগড়-বাইশারি সড়কে অপহরণের আতঙ্ক, স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি অতিরিক্ত দাম ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল-খাদ্য মজুদ: খাতুনগঞ্জে কোস্ট গার্ডের ধরপাকড় চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড।

কলাতলী মোড়ে র‍্যাব-১৫ এর অভিযান: ফেলে পালাল মাদক চক্র, উদ্ধার ১৮ কেজি গাঁজা

জাওয়ান উদ্দিন,কক্সবাজার / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬


কক্সবাজার শহরের ব্যস্ত কলাতলী মোড় এলাকায় র‍্যাব-১৫ এর একটি চমকপ্রদ অভিযানে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ীরা র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুটি বস্তা ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
ঘটনাটি ঘটে সোমবার (২০ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ৮টা ২৫ মিনিটে। কক্সবাজার সদর থানার আওতাধীন কলাতলী মোড় থেকে ইনানীগামী সড়কের মুখে, কলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাজার গেট সংলগ্ন পাকা সড়কে এ অভিযান চালানো হয়।
র‍্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ওই এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের কাজে লিপ্ত রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের টহল ও আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
র‍্যাব সদস্যদের দেখে মাদক চক্রের সদস্যরা আতঙ্কিত হয়ে দুটি বস্তা ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ফেলে যাওয়া বস্তা দুটি তল্লাশি করে মোট ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র‍্যাব-১৫ এর অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd