• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে পাহাড়ি এলাকায় তিন যুবক নিহত, মরদেহ উদ্ধার করল পুলিশ নওগাঁয় পরিবারের চার সদস্যকে গলা কেটে নৃশংস হত্যা, এলাকায় আতঙ্ক ঈদগড়-বাইশারি সড়কে অপহরণের আতঙ্ক, স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি অতিরিক্ত দাম ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল-খাদ্য মজুদ: খাতুনগঞ্জে কোস্ট গার্ডের ধরপাকড় চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড। কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন হ্নীলা-হোয়াইক্যং সীমান্তে ৬৪ বিজিবির অভিযান: ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩ টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: লবণঘাট এলাকা থেকে ১৫ হাজারের বেশি ইয়াবা উদ্ধার ক্যাবল চুরিতে অন্ধকারে ঈদগাঁও কমিউনিটি ক্লিনিক: ৮ লাখ টাকার সৌর প্রকল্প পুরোপুরি বন্ধ কক্সবাজারে বিজিবির বিশেষ অভিযান: মংথায়াইনছা তংচংগ্যা (৪৫) নামে এক ব্যক্তিকে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক

কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন

জাওয়ান উদ্দিন,কক্সবাজার / ৩৬ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

কক্সবাজার: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও  প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে সংরক্ষিত নারী আসনের ৩৬ জন মনোনীত প্রার্থীর চূড়ান্ত তালিকা ঘোষণা করেন। তালিকায় শামীম আরা স্বপ্নার নাম রয়েছে বলে জানা যায়।
কক্সবাজার জেলা বিএনপির একজন সক্রিয় নেত্রী হিসেবে পরিচিত এড. শামীম আরা স্বপ্না দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে ত্যাগ ও সংগ্রামের জন্য পরিচিত। তিনি কক্সবাজার ও বান্দরবান অঞ্চলের সংরক্ষিত আসনের জন্য দলের মধ্যে দীর্ঘদিন আলোচনায় ছিলেন। তার মনোনয়নকে স্বাগত জানিয়ে স্থানীয় রাজনীতিবিদ, আইনজীবী, সুশীল সমাজ ও সাধারণ মানুষ অভিনন্দন জানিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামীকাল মঙ্গলবার এবং সংরক্ষিত আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।
এই মনোনয়ন কক্সবাজার জেলা বিএনপির জন্য একটি ইতিবাচক অগ্রগতি বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd