• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর

ক্যাবল চুরিতে অন্ধকারে ঈদগাঁও কমিউনিটি ক্লিনিক: ৮ লাখ টাকার সৌর প্রকল্প পুরোপুরি বন্ধ

জাওয়ান উদ্দিন,কক্সবাজার / ১৭৮ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

 

জাওয়ান উদ্দিন,ঈদগাঁ প্রতিনিধি।

কক্সবাজারের ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মেহেরঘোনা কমিউনিটি ক্লিনিকে স্থাপিত সৌর বিদ্যুৎ প্রকল্পের ক্যাবল চুরির ঘটনায় পুরো প্রকল্পটি অকেজো হয়ে পড়েছে। এতে প্রায় ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত সৌর বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ায় ক্লিনিকের চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দুর্বৃত্তরা গভীর রাতে ক্লিনিকের সৌর প্যানেলের গুরুত্বপূর্ণ ক্যাবল চুরি করে নিয়ে যায়। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে ক্লিনিকের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে টিকা সংরক্ষণ, আলো ও ফ্যান চালানোসহ জরুরি স্বাস্থ্যসেবায় সমস্যা দেখা দিয়েছে।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল মনে করছেন, এলাকার কিছু বখাটে ও মাদকাসক্ত ব্যক্তি এমন ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, “এটি জনগণের সম্পদ। যারা এ ধরনের ন্যাক্কারজনক কাজ করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।” তিনি এ বিষয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেন।

কমিউনিটি সেন্টারের পিএইসপিপি রোকেয়া আক্তার বলেন, এ বিষয়ে ঈদগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যে গঠনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এই এলাকার অসহায়- দরিদ্রদের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল এই ক্লিনিকের কার্যক্রম দ্রুত সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যে সকলের প্রতি অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd