• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে পাহাড়ি এলাকায় তিন যুবক নিহত, মরদেহ উদ্ধার করল পুলিশ নওগাঁয় পরিবারের চার সদস্যকে গলা কেটে নৃশংস হত্যা, এলাকায় আতঙ্ক ঈদগড়-বাইশারি সড়কে অপহরণের আতঙ্ক, স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি অতিরিক্ত দাম ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল-খাদ্য মজুদ: খাতুনগঞ্জে কোস্ট গার্ডের ধরপাকড় চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড। কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন হ্নীলা-হোয়াইক্যং সীমান্তে ৬৪ বিজিবির অভিযান: ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩ টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: লবণঘাট এলাকা থেকে ১৫ হাজারের বেশি ইয়াবা উদ্ধার ক্যাবল চুরিতে অন্ধকারে ঈদগাঁও কমিউনিটি ক্লিনিক: ৮ লাখ টাকার সৌর প্রকল্প পুরোপুরি বন্ধ কক্সবাজারে বিজিবির বিশেষ অভিযান: মংথায়াইনছা তংচংগ্যা (৪৫) নামে এক ব্যক্তিকে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক

টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: লবণঘাট এলাকা থেকে ১৫ হাজারের বেশি ইয়াবা উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২৬ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফ উপজেলার লবণঘাট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে আসামীবিহীন বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ১৫ হাজার ১৭৫ পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ লাখ ৫২ হাজার ৫০০ টাকা।
রোববার (১৯ এপ্রিল ২০২৬) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান লবণঘাট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ দল ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
পরে সকাল আনুমানিক ১০টা ৫০ মিনিটে মিয়ানমার থেকে নৌকাযোগে আসা চোরাকারবারীরা ইয়াবার চালান একটি ব্যক্তির কাছে হস্তান্তর করে। ওই ব্যক্তি ইয়াবা নিয়ে কেওড়া বাগান অতিক্রম করে বেড়িবাঁধে ওঠার সময় বিজিবির নজরে আসে। এ সময় তাকে আটক করতে ধাওয়া করলে তিনি বিজিবির উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ইয়াবার ব্যাগ নদীতে ফেলে দিয়ে সাঁতরে পালিয়ে যান।
পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশ এলাকায় তল্লাশি চালিয়ে নাফ নদীতে ভাসমান অবস্থায় দুটি প্যাকেট থেকে মোট ১৫ হাজার ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
বিজিবি জানায়, আভিযানিক দলের দ্রুত ও কৌশলগত পদক্ষেপের ফলে মাদক পাচারের এই অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd