• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক

খুরুশকুল তেতৈয়ায় বৈশাখী মেলার নামে অবৈধ জুয়ার আসর, মেলা কমিটির বিরুদ্ধে অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ১৩১ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের তেতৈয়া ১নং ওয়ার্ডে বৈশাখী মেলার নাম ভাঙিয়ে অনুমোদনহীন “বলি খেলা” আয়োজনের অভিযোগ উঠেছে। আগামী ১৬ ও ১৭ এপ্রিল দুই দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হওয়ার তারিখ ঘোষণা করেন তেতৈয়া যুব সংগঠন ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেলা আয়োজনের দায়িত্বে থাকা কর্তৃপক্ষ আগেভাগেই প্রায় ৬ লাখ টাকার বিনিময়ে “জোয়ার আসর” বসানোর জন্য পুরো আয়োজনটি একটি পক্ষের কাছে বিক্রি করে দিয়েছেন।

অভিযোগে নাম উঠে এসেছে তারা হলেন—মেলা কমিটির সভাপতি সিরাজুল মোস্তফা, ইমতিয়াজ আহমেদ, রবিউল আলম ও তার সহযোগী রবিউল আলম (টু)। এছাড়া স্থানীয়ভাবে আওয়ামী লীগের ১নং ওয়ার্ডের দায়িত্বশীল হিসেবে পরিচিত সরোয়ার কামাল, নুরুল আফসার ও এনায়েতুল্লাহ বাবুলের নামও আলোচনায় রয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, কক্সবাজার এলাকায় ইতোমধ্যে মাদক, বিশেষ করে ইয়াবা ও অনলাইন জুয়ার বিস্তার ঘটেছে। এর মধ্যে বৈশাখী মেলার মতো সাংস্কৃতিক আয়োজনের আড়ালে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড পরিচালনা সামাজিকভাবে ক্ষতিকর।

তাদের মতে, এসব কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে বিপথগামী করছে এবং সামাজিক অবক্ষয় বাড়াচ্ছে।

এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd