• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

কক্সবাজার বিজিবি’র টহলদলের তল্লাশি কার্যক্রম ও পৃথক অভিযানে ০২ জন আসামীসহ ৪,৪৩০ পিস ইয়াবা আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৪৩ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজার জেলার কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ রেজুখাল চেকপোস্টের তল্লাশিদল কর্তৃক পৃথক পৃথক ০২ টি মাদকবিরোধী অভিযানে ৪,৪৩০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট’সহ ০২ জন আসামী আটক করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।

*১ম অভিযানঃ* অদ্য ১৪ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ১৩০০ ঘটিকায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল চেকপোস্ট এর তল্লাশিদল কর্তৃক টেকনাফ হতে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশী করে সন্দেহভাজন ০১ জন যাত্রী তনাইচ্যা মনি (২৬), পিতা-জংচৌয়া, গ্রাম-বদতুলি, পোস্ট-পরওয়া, থানা-বিলাইসুড়ি এবং জেলা-রাঙামাটি’কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার পেটের মধ্যে ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে তার পেটের ভিতর হতে পায়ুপথের মাধ্যমে ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পাচারে ব্যবহৃত ০১ টি বাটন মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে।

*২য় অভিযানঃ* এছাড়াও একইদিনে আনুমানিক ১৩০০ ঘটিকায় টেকনাফ হতে কক্সবাজারগামী আরও একটি সিএনজি তল্লাশী করে সন্দেহভাজন ০১ জন যাত্রী মোঃ ওলিয়ার রহমান (২৩), পিতা-রফিকুল ইসলাম, গ্রাম-বামুনিয়া, পোস্ট-পাবনাপুর, থানা-পলাশবাড়ী এবং জেলা-গাইবান্ধা’কে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তার পেটের মধ্যে ইয়াবা ট্যাবলেট রয়েছে বলে স্বীকার করে। পরবর্তীতে তার পেটের ভিতর হতে পায়ুপথের মাধ্যমে ১,৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পাচারে ব্যবহৃত ০১ টি স্মার্টফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে।

উল্লেখ্য, আটককৃত আসামীদের বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতঃ পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd