• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক

কক্সবাজারে কোস্ট গার্ডের বড় সাফল্য: পারভেজ বাহিনীর ১০ সদস্যসহ ১৮ আটক, ৩ জিম্মি জেলে ও ৯ নৌকাডুবি যাত্রী উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৫২ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

শনিবার ১১ এপ্রিল সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ এপ্রিল শুক্রবার রাত ৯টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কলাতলী বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সন্দেহজনক ১টি ফিশিং বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে গভীর সমুদ্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময়, কোস্ট গার্ড আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে, বোটটিতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত পারভেজ বাহিনীর ১০ জন সক্রিয় সদস্যকে আটক করা হয় এবং ডাকাতের কাছে জিম্মি থাকা বোটসহ ৩ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

অপরদিকে আজ রাত ১২টায় ও ৩টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম এবং কোস্ট গার্ড স্টেশন মহেশখালী কর্তৃক চট্টগ্রামের সদরঘাট থানাধীন শাহ আমানত ব্রিজ সংলগ্ন এলাকায় ও কক্সবাজারের বাকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক ২টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ১ম বোট থেকে প্রায় ৬ লক্ষ ৭১ হাজার টাকা মূল্যের ৫ হাজার লিটার ডিজেল, ৫৪ লিটার ইঞ্জিন কুল্যান্ট, ৭০ লিটার গিয়ার অয়েল, ৪০ লিটার সুপার মোটর অয়েল, ১টি ডিজেল ইঞ্জিন, ৪টি গ্যাস সিলিন্ডারসহ ৫জন পাচারকারী এবং ২য় বোট থেকে প্রায় ৩ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্টসহ ৩জন পাচারকারীকে আটক করা হয়।

এছাড়াও, বাংলাদেশী পতাকাবাহী জাহাজ M T. MEGHNA PRIDE চট্টগ্রাম থেকে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে যাত্রাকালে পথিমধ্যে গত ৯ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ১টায় আন্দামান দ্বীপপুঞ্জের নিকটে গভীর সমুদ্রে বেশ কিছু মানুষকে পানির ড্রাম/কাঠের টুকরো নিয়ে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে ৯ জন বাংলাদেশী নাগরিক (৮ জন পুরুষ ও ১ জন নারী) কে জীবিত উদ্ধার করে। পরবর্তীতে, উক্ত জাহাজ আজ মধ্যরাত ২টায় উদ্ধারকৃতদের গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলীর নিকট হস্তান্তর করে।

আটককৃত ডাকাত, পাচারকারী, বোট ও জব্দকৃত মালামাল এবং উদ্ধারকৃত জিম্মি থাকা জেলে ও বাংলাদেশী নাগরিকদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd