রামু উপজেলার চাকমারকুল শ্রীমুরাতে অভিযান করে গত ০৯/০৪/২০২৬খ্রিঃ তারিখ রামু থানার এসআই(নিঃ) অনুপ কুমার ধর সঙ্গীয় অফিসার ফোর্সসহ রামু থানাধীন চাকমারকুল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের শ্রীমুরা পূর্ব পাড়া সাকিন হতে আসামী জিয়াউর রহমান (৩৬)কে গ্রেফতার পূর্বক আসামীর দেখানো মতে আসামীর বসতঘরের উঠানে রাখা সিএনজি গাড়ির ড্রাইভিং সিটের নিচ হতে ৩০,০০০(ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ০৯/০৪/২০২৬খ্রি. তারিখ ১৯.৪৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গ্রেফতারকৃত আসামীঃ- জিয়াউর রহমান (৩৬), পিতা-আবদুল হাসিম, মাতা-নুর জাহান বেগম, সাং-শ্রীমুরা পূর্ব পাড়া, ০৭নং ওয়ার্ড, চাকমারকুল ইউপি, থানা-রামু, জেলা-কক্সবাজার।
উদ্ধারকৃত আলামত: ৩০,০০০(ত্রিশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট।
তবে তার সাথে বড় ইয়াবা সিন্ডিকেট রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে।
তাদের নজরদারি রাখা হয়েছে অতি শিগগিরই তাদেরকে আটক করা হবে অপরাধীর কোন ছাড় নেই বলেন পুলিশের পক্ষ থেকে।