• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

কক্সবাজার সদরে এনজিওর কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে হত্যা

কক্সবাজার প্রতিনিধি। / ১২৯ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬


কক্সবাজার: সদর মডেল থানা এলাকায় এনজিওর কিস্তির টাকা নিয়ে বাকবিতণ্ডার জেরে এক যুবককে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় মাত্র দুই ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামতও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত আজিমের বড় ভাই মোহাম্মদ আব্দুল্লাহর কাছ থেকে আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে ঘটনার সংবাদ পেয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিনের নেতৃত্বে একটি অভিযানিক দল তাৎক্ষণিক অভিযান চালান।

দুপুর আনুমানিক ১টার দিকে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরীপাড়া পাতাবুনিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল আসামি রবিউল হোসাইন ওরফে রবি (২৬)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে হত্যায় ব্যবহৃত একটি কাঠের বাটাম উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণে পুলিশ জানায়, গত ২ এপ্রিল ২০২৬ দুপুরে আসামি রবির বাড়ির সামনে এনজিওর কিস্তির টাকা নিয়ে ভিকটিম আজিমের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আসামি ঘরের পাশ থেকে একটি কাঠের বাটাম নিয়ে আজিমের মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় পড়ে যান আজিম।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৯ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজিমের মৃত্যু হয়।
নিহতের পরিবার ঘটনার বিষয়ে আজ সকালে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd