• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

কাউয়ারখোপ ইউনিয়ন আন্তঃপ্রাথমিক ফুটবল গোল্ডকাপে চ্যাম্পিয়ন হলো কাউয়ারখোপ ও উখিয়ারঘোনা সপ্রাবি

রামু প্রতিনিধি। / ২১৫ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

আন্তঃ প্রথমিকে চ্যাম্পিয়ন কাউয়ারখোপ সপ্রাবি ও উখিয়ারঘোনা সপ্রাবি।

আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  কাউয়ারখোপ ইউনিয়ন

বালক ও বালিকা দলের দুই ফাইনালে চরম প্রতিদ্বন্দ্বিতার পরিলক্ষিত হয়।বালিকাদের ফাইনালে একদিকে অংশ গ্রহণ করে লর্ড উখিয়ারঘোনা সপ্রাবি অপরদিকে উখিয়ারঘোনা সপ্রাবি বালিকা একাদশ। খেলার প্রথমার্ধে চরম লড়াই বিরাজমান থাকলেও শেষ হয় উখিয়ারঘোনা সপ্রাবি’র একক নৈপূন্য। ২-০ গোলে উখিয়ারঘোনা বালিকা একাদশ নির্ধারিত সময়ে নিজেদের বিজয় নিশ্চিত করে।
বালকদের অপর ফাইনালে মুখোমুখি হয় কাউয়ারখোপ সপ্রাবি একাদশ ও লর্ড উখিয়ারঘোনা সপ্রাবি একাদশ। শ্রষ্ঠত্বের লড়াইয়ে প্রথম হাফে কাউয়ারখোপ সপ্রাবি এক গোলে এগিয়ে যায় কিন্তু লড়াকু লর্ড উখিয়ারঘোনা কাউয়ারখোপ শিবিরে প্রবল আক্রমন চালাতে থাকে। দ্বিতীয় হাফের শুরুতেই পেনাল্টি থেকে লর্ড উখিয়ারঘোনা সমতায় ফিরে। উভয় শিবিরের আক্রমন ও পাল্টা আক্রমনে খেলা ড্র হয়ে টাইব্রেকারে পৌঁছে। টাইব্রেকারে কাউয়ারখোপ সপ্রাবি গোলকিপারের একক নৈপূন্য ও চারি সেইভ দিয়ে বিজয় ছিনিয়ে নেয়।

আন্তঃপ্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কাউয়ারখোপ ইউনিয়নের শুভ
, উদ্বোধন করেন প্রধান অতিথি ও প্রধান পৃষ্ঠপোষক   জনাব শাসশুল আলম, চেয়ারম্যান কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি ও পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব লুৎফুন্নাহার বেগম, প্রধান শিক্ষক কাউয়ারখোপ হাকিম – রকিমা উচ্চ বিদ্যালয়। জনাব তাজু উদ্দিন, টুর্নামেন্ট সচিব ও প্রধান শিক্ষক উখিয়ারঘোনা সপ্রাবি,এবং স্বপন বড়ুয়া, প্রধান শিক্ষক কাউয়ারখোপ স প্রাবি। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এনামুল হক, প্রধান শিক্ষক, মনিরঝিল সপ্রাবি।

আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় থেকে আগত সহকারী শিক্ষকবৃন্দ।
সঞ্চালনায় ছিলেন হিল্লোল বড়ুয়া, সহকারী শিক্ষক কাউয়ারখোপ সপ্রাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd