• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

রামুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার মেশিন ও পাইপ জব্দ

রামু প্রতিনিধি। / ১৪৩ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬


রামু (কক্সবাজার), ০৬ এপ্রিল ২০২৬: কক্সবাজারের রামু উপজেলা প্রশাসনের উদ্যোগে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সিকদার পাড়া গ্রামে বাঁকখালি নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।
গতকাল রবিবার (০৫ এপ্রিল ২০২৬) পরিচালিত এই অভিযানে একটি ড্রেজার মেশিন এবং আনুমানিক ১২০ ফিট পাইপ জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাঁকখালি নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এতে নদীর পরিবেশ, স্বাভাবিক প্রবাহ এবং তীরবর্তী এলাকার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি হচ্ছিল। উপজেলা প্রশাসনের এই অভিযানের মাধ্যমে অবৈধ কার্যক্রম বন্ধ করার গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে।
জব্দকৃত ড্রেজার মেশিন ও পাইপ পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় পরিবেশ সচেতন নাগরিকরা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। তাঁরা বলেন, নদী রক্ষায় প্রশাসনের নিয়মিত নজরদারি ও অভিযান জরুরি।
উল্লেখ্য, রামু উপজেলায় অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রামুবাসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd