• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে মা’দক সন্ত্রা’সীদের হাতে সেনা সদস্য গু’লি’বিদ্ধ, কক্সবাজারে বি’ক্ষো’ভ কক্সবাজারে এসআরবি-১৫-এর অভিযানে বগুড়ার ৩৭ লাখ টাকার প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার টেকনাফের লেদায় আইনশৃঙ্খলা বাহিনী ও ডাকাত দলের মধ্যে গোলাগুলি: গুলিবিদ্ধ ১ অভিযান টের পেয়ে পালিয়ে গেল কারবারিরা, টেকনাফে মিলল ২০ হাজার ইয়াবা সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের আগাম অনুমতি বাধ্যতামূলক কক্সবাজারে পেটের ভেতরে লুকানো ১,৫৮০ পিস ইয়াবাসহ রাজবাড়ীর যুবক আটক আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ: আসিফ মাহমুদ প্রথম আলোর ফেসবুক পেজের সেই ‘স্যরি’ পোস্টের পেছনের গল্প ভ্যানচালক স্বামীর সংসারে লড়াই থেকে আজ সফল উদ্যোক্তা: বদলে যাওয়া মরিয়মের গল্প অন্যকে মা-বাবা সাজিয়ে এনআইডি-পাসপোর্ট তৈরি, রাঙ্গুনিয়ায় ফয়সাল আটক

“ঈদগাঁওয়ের কালিরছড়ায় হকার ইব্রাহিমকে অপহরণ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি”

জাওয়ান উদ্দিন,কক্সবাজার / ২৭৩ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

 

স্টাফ রিপোর্টার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের কালিরছড়া এলাকায় ইব্রাহিম নামের এক( শিশু)  হকারকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

ভুক্তভোগীর ফুফাতো ভাই মো. কালাম সরদার জানান, প্রতিদিনের মতো ইব্রাহিম সকাল ১০টার দিকে বাসা থেকে বের হন এবং দুপুর ২টার মধ্যে বাড়ি ফেরার কথা ছিল। তবে নির্ধারিত সময়ে তিনি আর ফিরে না আসায় সন্ধ্যা ৬টার পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ৭ টার দিকে ইব্রাহিমের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে ফোন আসে।

ফোনে জানানো হয়,তাকে কালিরছড়া এলাকার একটি বাড়িতে আটক করে রাখা হয়েছে এবং সেখানে মারধর করা হচ্ছে। একই সঙ্গে অপহরণকারীরা রাতের মধ্যে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন। এরপর ফোনটি কেটে দেওয়া হয় এবং পরে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

ইব্রাহিম পেশায় একজন হকার। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার বাড়ি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের গ্রাহানপুর এলাকায়।

এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিফাতুল মাজহারের সঙ্গে কথা হলে তিনি বলেন, এ ধরনের কোনো খবর তিনি পাননি। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে তাকে খোঁজ করলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd