কক্সবাজার: রোহিঙ্গা ইস্যুতে কাজ করা গুরুত্বপূর্ণ সমন্বয় প্ল্যাটফর্ম Rohingya Response Coordinator Team (RCT)-এর সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আবুল কাশেম। এ উপলক্ষে কক্সবাজারের উন্নয়ন ও মানবিক খাতে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
জানা যায়, হেলপ কক্সবাজার এনজিও-এর নির্বাহী পরিচালক আবুল কাশেমের এই নির্বাচনের মাধ্যমে তিনি রোহিঙ্গা রেসপন্স কার্যক্রমের সমন্বয়, নীতিনির্ধারণে অংশগ্রহণ, মাঠপর্যায়ের বাস্তবতা তুলে ধরা এবং জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
এদিকে, হেলপ ইয়ুথ ক্লাব কক্সবাজার-এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনটির নেতৃবৃন্দ জানান, এই অর্জন শুধু একজন ব্যক্তির নয়, বরং পুরো স্থানীয় এনজিও প্ল্যাটফর্মের জন্য গৌরবের।
বিবৃতিতে হেলপ কক্সবাজার এনজিওর কো-অর্ডিনেটর আবদু রহিম বাবু বলেন, এই সাফল্য ভবিষ্যতে মানবিক কার্যক্রমকে আরও বেগবান করবে এবং আন্তর্জাতিক পরিসরে প্রতিনিধিত্বের সুযোগ সৃষ্টি করবে।