• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২ ঘুমধুমে ২০ হাজার ইয়াবাসহ এফডিএমএন সদস্য আটক টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ট্যুরিস্ট জিপ উল্টে ভয়াবহ দুর্ঘটনা ৫ হাজার পিস ইয়াবাসহ লোহাগাড়ায় গ্রেপ্তার উখিয়ার তাঁতীদল নেতা আশেক হ্নীলা রঙ্গিখালীর ‘কথিত সাংবাদিক’ নুরুল আলম আনোয়ারায় বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার মায়ানমারে পাচারের সময় ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুই পাচারকারী আটক উখিয়ার ক্যাম্প-৭ থেকে আরসা সদস্য মাহমুদুল হাসান গ্রেপ্তার: অস্ত্র মামলায় ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি

কক্সবাজারে ভাইরাল ছিনতাইয়ের ঘটনায় দুইজন আটক

জাওয়ান উদ্দিন,কক্সবাজার / ৩৩২ Time View
Update : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

কক্সবাজারে ভাইরাল হওয়া ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৯ মার্চ ২০২৬) রাত আড়াইটার দিকে কক্সবাজার সদর থানাধীন লাবণী পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গত ২৬ মার্চ ভোর ৬টার দিকে পৌরসভার লাইটহাউজ পাড়ায় সংঘটিত একটি ছিনতাইয়ের ভিডিও ২৮ মার্চ বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইকারীদের শনাক্ত করে কক্সবাজার সদর থানা পুলিশ গ্রেফতারে অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় রবিবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে লাবণী পয়েন্ট এলাকায় পুনরায় ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ভাইরাল ভিডিওতে থাকা দুইজনসহ কয়েকজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— খায়রুল আমিন ওরফে মুন্না (২৯), মহেশখালী উপজেলার শাপলাপুর গ্রামের বাসিন্দা এবং বর্তমানে ঝিলংজা এলাকায় বসবাসকারী; ও আব্দুর শুক্কুর (২৫), দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, খায়রুল আমিনের বিরুদ্ধে হত্যা, ডাকাতির প্রস্তুতি, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া আব্দুর শুক্কুরের বিরুদ্ধেও আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধসহ কয়েকটি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন এবং এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd