• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক

রামুতে পুলিশের অভিযানে ১ লক্ষ ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, বৃদ্ধা নারী গ্রেফতার

রামু প্রতিনিধি। / ১৮০ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬


কক্সবাজারের রামু থানা পুলিশের একটি অভিযানে ১,০৪,০০০ (এক লক্ষ চার হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাবিয়া বেগম প্রকাশ আমেনা (৬৫) নামে এক বৃদ্ধা নারীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার জনাব এ.এন.এম সংজদুর রহমানের নির্দেশনায় এবং রামু থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়ার তত্ত্বাবধানে শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
রামু থানার এসআই (নিঃ) মোহাম্মদ আনোয়ারের নেতৃত্বে অভিযানকারী দল আক্তার কামালের বাড়ির ভিতরে ধৃত আসামি মাবিয়া বেগমের বসতঘরের খাটের নিচ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। বিকেল ৪টা ৪৫ মিনিটে জব্দ তালিকা মূলে মাদকদ্রব্য জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি:
মাবিয়া বেগম প্রকাশ আমেনা (৬৫), স্বামী- মৃত আক্তার কামাল, পিতা- মৃত ফকির মোহাম্মদ, সাং- মৌলভীপাড়া, ৭নং ওয়ার্ড, জোয়ারিয়ানালা ইউপি, থানা- রামু, জেলা- কক্সবাজার।
উদ্ধারকৃত ইয়াবা: ১,০৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd