• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক

কক্সবাজারের উখিয়ায় ১৩,৩০০ পিস ইয়াবাসহ ৪ রোহিঙ্গা গ্রেফতার

উখিয়া প্রতিনিধি। / ১৮১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

কক্সবাজারের উখিয়া উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ১৩,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৪ জন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

১২ মার্চ ২০২৬ তারিখে বিকেল সাড়ে ২টার দিকে ১৪ এপিবিএন, উখিয়ার অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীনের নির্দেশনায় এবং বালুরমাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সৈয়দ মামুন মোস্তফা, বিপিএম (অতিরিক্ত পুলিশ সুপার)-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ ইয়ামিন সুমন (১৪০২৫), এএসআই (নিঃ) মোঃ আব্দুর রহমান (১৪১০২), এএসআই (নিঃ) মোঃ রাসেল রানা (১৪১০৫) সহ সঙ্গীয় ফোর্স।
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২/ওয়েস্ট, ব্লক ডি/৪ এলাকায় রোহিঙ্গা মোঃ তাহের (৫০)-এর শেডে তল্লাশি চালানো হয়। সেখানে তার পরিবারের সদস্যসহ মোট ৪ জনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি ও পরিহিত কাপড় থেকে ২৭টি প্যাকেট ইয়াবা উদ্ধার করা হয়।
প্যাকেটগুলোর মধ্যে প্রতিটিতে ৫০০ পিস করে এবং একটিতে ৩০০ পিসসহ মোট ১৩,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৯ লাখ ৯০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন:
মোঃ তাহের (৫০)
হাসিনা (৪০)
মোঃ ওমর (২৩)
উম্মে সালমা (১৯)
উদ্ধারকৃত ইয়াবা ও গ্রেফতারকৃতদের বালুরমাঠ পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd