• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার টেকনাফের নয়া বাজারের রিদুয়ান অটোর লাইটে ১ হাজার ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক রাজধানীতে ককটেল ফুটিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, আটক ২

রামুতে ভাড়া বাসায় স্ত্রীর হাতে স্বামী খুন: তিনদিন পর লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ২২৩ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

নিউজ ডেস্ক, দৈনিক খবর কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলায় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ভাড়া বাসায় স্ত্রীর হাতে স্বামীকে খুন করার অভিযোগ উঠেছে। হত্যার তিন দিন পর নিহতের লাশ জনসম্মুখে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় , রামু উপজেলার ফতেখাঁরকুল রহমানিয়া মাদ্রাসার পাশে ভাড়া বাসায়  এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, স্ত্রী তার স্বামীকে হত্যা করার পর লাশ গোপন রাখার চেষ্টা করেন। তিন দিন অতিবাহিত হওয়ার পর লাশে পচন ধরে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা সন্দেহ করে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
জানা যায়, নিহত ব্যক্তি ও তার স্ত্রী ভাড়া বাসায় থাকতেন। স্ত্রী টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন। স্ত্রীর বাড়ি রামু উপজেলার খুনিয়া পালং থোংইগাকাটা এলাকায়। এটি নিহতের চতুর্থ স্বামী বলে জানা গেছে। এর আগেও স্ত্রীর বিরুদ্ধে মোবাইলে বিভিন্ন ছেলেদের সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
হত্যার সঠিক কারণ ও উদ্দেশ্য এখনও পুলিশের তদন্তাধীন রয়েছে। পুলিশ ঘটনাটি গভীরভাবে তদন্ত করছে এবং অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd