• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু

ক্ষেতলালে ধর্ষণচেষ্টা: গৃহবধূ আত্মরক্ষায় অভিযুক্তের যৌনাঙ্গ কেটে দিল

নিজস্ব প্রতিবেদক / ১৮৮ Time View
Update : সোমবার, ২ মার্চ, ২০২৬


জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। আত্মরক্ষায় ওই নারী ধারালো অস্ত্র দিয়ে অভিযুক্ত ব্যক্তির যৌনাঙ্গ কেটে দেন বলে জানা গেছে।
রোববার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্ষেতলাল পৌরসভার মুন্দাইল গ্রামে এ ঘটনা ঘটেছে।  স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের নজরুল ইসলাম (৪২) নামের এক ব্যক্তি ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। তিনি নারীকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে ভুক্তভোগী নারী আত্মরক্ষার্থে ধারালো ব্লেড দিয়ে অভিযুক্তের যৌনাঙ্গ কেটে দেন।
ঘটনার পর অভিযুক্ত ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ভুক্তভোগী নারী ও তার পরিবারের পক্ষ থেকে ধর্ষণচেষ্টার অভিযোগ করা হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনাটি পুলিশের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। উভয় পক্ষের বক্তব্য নেওয়া হবে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে । অনেকে নারীর সাহসিকতার প্রশংসা করছেন, আবার কেউ কেউ ঘটনার বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd