• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নদীপথে পাচারের সময় ১ লাখ ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারী বর্ষায় কাদায় ডুবে পোকখালীর দক্ষিণ চরপাড়া সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী-জনসাধারণ ঈদগাঁও ইসলামপুরে বোট মাঝিদের সঙ্গে এমপি লুৎফুর রহমান কাজলের সৌজন্য সাক্ষাৎ উখিয়ায় বৌদ্ধ বিহারে হামলা ও ভাঙচুর: নেপথ্যে কি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা? ঈদগাঁও কলেজ গেইট এলাকায় দুই লাগেজ ভর্তি গাঁজা উদ্বার, আটক- ২ টেকনাফে সৌদি প্রবাসীর বিরুদ্ধে জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ টেকনাফে কোস্ট গার্ডের অভিযান: ৬,৫০০ পিস ইয়াবাসহ ২ জন আটক বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু

নাঙ্গলকোটে জামায়াত নেতার মৎস্য প্রজেক্ট থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

নিউজ ডেস্ক। / ১৬৮ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬


কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-১০ (নাঙ্গলকোট) আসনের অধীনে নাঙ্গলকোট উপজেলায় একটি মৎস্য প্রজেক্ট থেকে বিপুল পরিমাণ ককটেল তৈরির সন্দেহভাজন সরঞ্জাম ও জিআই পাইপ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পেড়িয়া ইউনিয়নের মগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র সংলগ্ন আল বাশারাত মৎস্য প্রজেক্টের একটি স্থান থেকে এসব উপকরণ জব্দ করা হয়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ককটেল তৈরির জন্য ব্যবহারযোগ্য গন্ধক, মইঞ্জাল, ফুয়েল পেপার, সিলেকশন পাথর, দুই শতাধিক খালি জর্দার কৌটা এবং শতাধিক জিআই পাইপ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই মৎস্য প্রজেক্টটি জামায়াতে ইসলামীর এক নেতার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। যৌথবাহিনীর অভিযানে এসব সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত উপকরণগুলো ককটেল বা বিস্ফোরক দ্রব্য তৈরিতে ব্যবহার হতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd