• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঈদগাঁওতে উপজেলা কমপ্লেক্সে ও ফায়ার সার্ভিস স্থান পরিদর্শন করলেন সংসদ সদস্য কাজল কর্ণফুলীতে কোস্ট গার্ডের অভিযান: ৬ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিং, চরম বিপাকে ব্যবসায়ীসহ গ্রাহকরা ইয়াবা পাচারের সময় ধরা পড়ল সিএনজি চালক, উদ্ধার ৮,০০০ পিস অণ্ডকোষে প্রচণ্ড আঘাত: পুলিশের এএসআইয়ের মারধরে বাস হেল্পার আশঙ্কাজনক অবস্থায় টেকনাফে আসামীবিহীন ৬,১২৮ পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি আন্দামান সাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি: ২৫০ জনের প্রাণ সংশয় — স্বপ্ন নাকি অতল সমুদ্রের সমাধি? কক্সবাজার সীমান্তে বিজিবির মানবিক দৃষ্টান্ত: ২৭৯ জন দুঃস্থ পেলেন বিনামূল্যে চিকিৎসা ও সেলাই মেশিন কক্সবাজারে ৫,৭০০ পিস ইয়াবাসহ ২ জন আটক আওয়ামী লীগের আমলে নির্যাতিত ভদন্ত শরণংকর মহাথের ১৬ এপ্রিল চট্টগ্রামে অবতরণ করেন

৯ মাসের ছেলে ও স্ত্রীর লাশ জেলগেটে এনে শেষবার দেখলেন ছাত্রলীগ নেতা

বাগেরহাট প্রতিনিধি: / ১৮৪ Time View
Update : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

জেলগেটেই স্ত্রী-সন্তানকে শেষবারের মতো দেখলেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম।

বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী ও শিশু সন্তানের মরদেহ জেলগেটে শেষবারের মতো দেখার সুযোগ পেয়েছেন। গত শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলার সাবেক ডাঙ্গা গ্রামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও ৯ মাস বয়সী ছেলে নাজিম হোসেনের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, স্বর্ণালী প্রথমে তার শিশু সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করেন, পরে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। ঘটনাস্থলে স্ত্রীর লাশ ঝুলন্ত অবস্থায় এবং শিশুর নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়। দীর্ঘদিন ধরে স্বামী কারাবন্দি থাকায় মানসিক চাপ ও হতাশা থেকে এমন ঘটনা ঘটেছে বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।
জুয়েল হাসান সাদ্দাম গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হয়ে বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দি রয়েছেন। মামলার জটিলতার কারণে তিনি দীর্ঘ ১১ মাসেরও বেশি সময় ধরে কারাগারে আছেন।
এ ঘটনায় হত্যা ও অপমৃত্যুর পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। সাদ্দাম পেরোলে জামিন চাইলে রাষ্ট্র পক্ষ বাধা দেয় পরে জেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে সাদ্দামকে জেলগেটে নিয়ে আসা হয় এবং তিনি সেখানেই স্ত্রী-সন্তানের মরদেহ শেষবারের মতো দেখেন।
স্থানীয়রা এ ঘটনাকে অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd