চট্টগ্রামে ডিউটি থেকে ফেরার পথে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে পুলিশ সদস্য মুবিনুল ইসলাম।
নিহত মুবিনুল ইসলাম কক্সবাজার জেলার, চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বুড়িপুকুর এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার নুরুল আমিনের বড় ছেলে এবং বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে দায়িত্ব শেষে বাসায় ফেরার সময় চট্টগ্রাম এলাকায় তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।মুবিনুল ইসলামের মৃত্যু সংবাদ এলাকায় পৌঁছালে স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়। একজন দায়িত্বশীল ও ভদ্র পুলিশ সদস্য হিসেবে এলাকায় তিনি পরিচিত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
তার মৃত্যুতে নিজ বাড়ি চকরিয়াতে কান্নার রুল নেমেছে।