• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪ টেকনাফে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক

শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার

Reporter Name / ৪৬১ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আরাফাত হোসেন শিশির (৩০) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামের দারুল উলুম ফুরকানিয়া কওমি মাদরাসা থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করে এলাকাবাসী। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

অভিযুক্ত আরাফাত হোসেন শিশির উপজেলার জয়রামপুর গ্রামের মল্লিকপাড়ার বাসিন্দা আব্দুল করিমের ছেলে। তিনি ওই মাদরাসায় শিক্ষকতা করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়রা জানান, মাদরাসার এক শিশু শিক্ষার্থীর সঙ্গে অভিযুক্ত শিক্ষকের আপত্তিকর আচরণের অভিযোগ ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd