• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ

টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

টেকনাফ প্রতিনিধি। / ২৯৬ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

কক্সবাজার টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।নৌবাহিনীর সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

অভিযানে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস ও একটি নৌবাহিনী কন্টিনজেন্ট অংশ নেয়। এ সময় টেকনাফ থানার পুলিশ সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত লম্বা মিজানের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, বিভিন্ন মডেলের নয় রাউন্ড লাইভ অ্যামুনিশন, চার রাউন্ড পিস্তল বল, দুটি দেশীয় অস্ত্র এবং ১০ হাজার পিস ইয়াবা।উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা ও শান্তি বজায় রাখতে নৌবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd