• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর সাংবাদিক সমাজের তীব্র আন্দোলনের মুখে অবশেষে মুক্তি পেলেন হাফিজুর রহমান শফিক রামুতে ছাত্রলীগের শোডাউন: সাদ্দাম-মিশুকসহ ৩১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা টেকনাফে ৩০ লিটার মদ ও ইজিবাইক টমটমসহ ৪ মাদক কারবারি গ্রেফতার পেকুয়া-চকরিয়ায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন ২ হাজার মানুষ সংরক্ষিত বন রক্ষায় গিয়ে বারবার হামলার শিকার বনকর্মীরা: রামুতে আহত রেঞ্জ কর্মকর্তাসহ ৫

কুষ্টিয়া নির্বাচন অফিসের স্টোররুমে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথিপত্র

কুষ্টিয়া প্রতিনিধি। / ২৯৯ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচন অফিসের স্টোররুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিচতলার স্টোররুমে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে এই ঘটনা ঘটে।
জানা যায়, ছুটির দিন থাকায় অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাৎক্ষণিকভাবে বিষয়টি জানতে পারেননি। পরে অফিস ভবন থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা বিষয়টি খেয়াল করেন। খবর পেয়ে নির্বাচন অফিসের নাইট গার্ড ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, অফিস ভবনের নিচতলার স্টোররুমে সংরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান ও সদর উপজেলা নির্বাচন অফিসার আবু দাউদ জানিয়েছেন, “স্টোররুমের পেছনের জানালার পাশ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
কুষ্টিয়া পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, “ঘটনাটি দুর্বৃত্তরা ঘটিয়েছে না অন্য কোনভাবে হয়েছে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। যাচাই-বাছাইয়ের পরে বলা যাবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd