• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার টেকনাফের কচ্ছপিয়ায় নতুন পুলিশ ফাঁড়ির জায়গা পরিদর্শনে এমপি শাহজাহান চৌধুরী সন্তানের ছুরিকাঘাতে রক্তাক্ত বাবা, অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ফেনীর ৪ তরুণ অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার পেকুয়ার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি টেকনাফে গ্রেপ্তার

ভোলার ভেলুমিয়ায় জামায়াত ও বিএনপির মধ্যে দফায় দফা সংঘর্ষ

Reporter Name / ৪৩১ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

ভোলার ভেলুমিয়ায় রাজাকার বলা নিয়ে জামায়াত ও বিএনপির মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। এ সময় ৫টি দোকানে হামলা ও ভাঙচুর করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত এই সংঘাত চলে। এতে আজও এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন জানান, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে জামায়াত তাদের কর্মীদের বিজয় দিবসের মিছিলে হামলা করে।অপর দিকে উপজেলা জামায়াতের আমির মো. কামাল হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, সকালে তাদের কর্মীরা বিজয র্যালিতে যোগ দিতে আসার সময় এক কর্মীকে বিএনপির দুই কর্মী রাজাকার বলে গালিগালাজ করে। পরে মারধর করে। এ নিয়ে হাতাহাতি হয়। এ ইস্যুকে কেন্দ্র করে বিকালে এক জামায়াত নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। রাতে ফের মিছিল করে তাদের দলীয় ৪ কর্মীর দোকানে হামলা ও লুট করে। এতে তাদের ১০-১২ জন কর্মীকে আহত করা হয়।

জামায়াতের মিডিয়া সেল কর্মকর্তা আমির হোসেন জানান, তারা রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd