• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ ইয়াবা উদ্ধার রামুতে পুলিশের বিশেষ অভিযান: পিস্তল ও গুলিসহ মিনি পিকআপ চালক গ্রেপ্তার ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্মী পরীক্ষা শুরু বিজিবি-পুলিশের যৌথ অভিযানে কুরিয়ার সার্ভিসের কার্গো স্টোর থেকে ১১ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার একই রাতে ঈদগাঁওর পোকখালীতে দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি, এলাকাজুড়ে আতঙ্ক কক্সবাজারে বিজিবির অভিযানে ৩,৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ২০ হাজার ইয়াবাসহ রামু উত্তর ফঁতেকারকুলের নুরুল হাশেম ও তেচ্ছিফুলের হাসান আলী গ্রেপ্তার ​৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুল হাকিম টেকনাফে গ্রেপ্তার ​৩ কোটি ৬০ লাখ টাকার ইয়াবাসহ উখিয়ার রহমতের বিলের মনজুর আলী আটক অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ঈদগাঁওজুড়ে ক্ষোভ, তদন্তের দাবি ঈদগাঁবাসীর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) থেকে বিদেশি মদ উদ্ধার করা হয়েছে

Reporter Name / ৫০৮ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটক শিক্ষার্থীর নাম ফজলে আজওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। জানা যায়, ফজলে আজওয়াদের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারটিয়া গ্রামে। তার বাবা ওই এলাকার পারারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

হল সূত্র জানায়, আটক শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে বৈধ আবাসিক শিক্ষার্থী নন। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে হলে অবস্থান করছিলেন বলে জানা যায়।

গোপন সূত্রে জানা যায়, উদ্ধার মদগুলো তারটিয়া এলাকার পার্শ্ববর্তী বাংলাদেশ–ভারত সীমান্ত থেকে অবৈধভাবে এক ডিলারের মাধ্যমে সংগ্রহ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd