• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪ টেকনাফে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক

উখিয়ায় বিজিবির অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩৮ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সিনিয়র রিপোর্টার কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পাচার করে আনা ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর) ভোরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ পালংখালী বিওপির বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার ভোর আনুমানিক ৬টা ৪০ মিনিটের দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার ফারির বিল মিজানের ঘের নামক স্থানে টহল দিচ্ছিল। এ সময় মিয়ানমার থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়।
পরে বিজিবি সদস্যরা ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি হাতে থাকা পোটলাটি ফেলে দিয়ে পাশের একটি ঘেরে ঝাঁপ দেন। এরপর সেখান থেকে কৌশলে পালিয়ে নিকটবর্তী গ্রামের দিকে চলে যান।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া পোটলাটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী চারটি প্যাকেট উদ্ধার করেন। এসব প্যাকেটের ভেতরে আনুমানিক ৪০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় বিস্তারিত তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
এদিকে পালিয়ে যাওয়া মাদক পাচারকারীকে আটক করতে ঘটনাস্থল ও পার্শ্ববর্তী এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে বিজিবি। তবে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd