• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে বিজিবির অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, আটক ২

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৫০ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান:! কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র বিশেষ অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদ, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ খুরেরমুখ চেকপোস্টের দায়িত্বপূর্ণ আলীরডেইল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিলখালী এলাকা থেকে একটি সিএনজিযোগে মাদকের চালান টেকনাফের দিকে পাচার করা হবে—এমন তথ্যের পরিপ্রেক্ষিতে ওই এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটে শিলখালী থেকে টেকনাফগামী একটি সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করলে গাড়ির পেছনের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়।
এ সময় মাদক বহনের অভিযোগে সিএনজি চালক আব্দুল খালেক এবং যাত্রী আব্দুল আমিন (২২)-কে আটক করা হয়। পাশাপাশি একটি মোবাইল ফোন ও ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
বিজিবির তথ্যমতে, জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।
টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবির গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আটক দুই আসামি ও জব্দকৃত আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd