• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কচ্ছপিয়ায় মাদক, মানবপাচার ও অপহরণ প্রতিরোধে সচেতনতামূলক সভা অবমাননা ও মন্দির ভাঙার প্রতিবাদে রামুতে পূজা উদযাপন পরিষদের বিক্ষোভ টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ট্যাগিং ও রাজনৈতিক হয়রানির সংস্কৃতি: পুরনো আশঙ্কায় জনমন নকআউট পর্বেই ব্রাজিল-জার্মানির মুখোমুখি লড়াইয়ের আভাস! বাঁচা-মরার ম্যাচে সামনে হাইতি কুতুবদিয়ায় সমুদ্রে ২ দিন ভাসমান ৪ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযান: বিপুল পরিমাণ চিনিসহ আটক ২ চোরাকারবারি কক্সবাজার বাস টার্মিনাল এলাকা থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার কক্সবাজারের উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী আটক টেকনাফের শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযানে ৬০ লিটার বাংলা মদসহ পাচারকারী আটক

টেকনাফের শীলখালী চেকপোস্টে বিজিবির অভিযানে ৬০ লিটার বাংলা মদসহ পাচারকারী আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় বিজিবির শীলখালী চেকপোস্টে অভিযান চালিয়ে ৬০ লিটার বাংলা মদসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি টেকনাফ উপজেলার নতুন পল্লনপাড়া এলাকার বাসিন্দা ফয়সাল (১৯)।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে কক্সবাজার থেকে টেকনাফগামী একটি সিএনজি শীলখালী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় সিএনজির ভেতরে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৩০টি প্লাস্টিকের বোতলে সংরক্ষিত ৬০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় সিএনজি চালক ফয়সালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, কক্সবাজার থেকে বাংলা মদ সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে টেকনাফে নিয়ে যাচ্ছিলেন। পরে সিএনজিটি আরও বিস্তারিতভাবে তল্লাশি করা হলেও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd