দিদারুল আলম জিসান: কক্সবাজার
গতকাল মঙ্গলবার ০৯ জুন আনুমানিক দুপুর পৌনে ৩ টার দিকে’ গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল পালংখালী বিওপি’র সীমান্ত পিলার বিআরএম-১৯ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ দক্ষিণ-পূর্ব দিকে, বিওপি হতে আনুমানিক ০১ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে এবং শূন্য লাইন হতে আনুমানিক ৮০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে গুজ্জা খাল লক্ষ্মণের ঘের নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ০৩০০ ঘটিকায় সন্দেহভাজন ০৫ জন ব্যক্তি মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। উক্ত সন্দেহভাজন ব্যক্তিগন বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা ০৫টি পোটলা ফেলে দৌঁড়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে পোটলার ভিতর হতে খাকী রঙ্গের প্যাকেটের নীল রঙ্গের বায়ুরোধী ৫৫ কাট অথ্যার্ৎ ৫,৫০,০০০ (পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। তবে উক্ত এলাকায় দীর্ঘ তল্লাশি করা সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।