• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ চেষ্টার আসামী হাবিবুর রহমান র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার; ভিকটিম উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নে ১০ বছর বয়সী এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে চাঞ্চল্যকর মামলার একমাত্র আসামী হাবিবুর রহমান(৫৩)’কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। একই অভিযানে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গতকাল ০১ জুন দুপুর আড়াইটার দিকে ‘ হ্নীলা ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

গতকাল সোমবার ০১ জুন দুপুর আনুমানিক ১২:০০ ঘটিকায় টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের আলীখালী সাকিনের মাহমুদ আলী ফকিরের বাড়ির সামনের রাস্তায় রঙ্গীখালী এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায় আসামী হাবিবুর রহমান।

উক্ত সময়ে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি নিয়মিত টহল দল হ্নীলা বাজার এলাকায় ডিউটি করাকালীন সংবাদ পায় যে, রঙ্গীখালী এলাকায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় স্থানীয় জনগণ এক ব্যক্তিকে আটক করে গণপিটুনি দিচ্ছে। সংবাদ প্রাপ্তির সাথে সাথেই র‌্যাবের আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত জনতাকে শান্ত করে আসামী হাবিবুর রহমানকে নিজেদের হেফাজতে নেয় এবং ভিকটিম শিশুকে উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীর হাবিবুর রহমান (৫৩) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপির দরগাপাড়া (০৫ নং ওয়ার্ড) গ্রামের শফিকুর রহমানের ছেলে। বর্তমানে একই ইউনিয়নের উলুচামারী আশ্রয়কেন্দ্রের (০৬ নং ওয়ার্ড) বাসিন্দা।

ধৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত ন্যাক্কারজনক ও আমলযোগ্য অপরাধের প্রেক্ষিতে আসামীর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অপরাধ দমনে এবং নারী ও শিশুদের নিরাপত্তায় র‌্যাবের এই ধরণের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd