• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
পেটের ভেতর ইয়াবা পাচার: রেজুখাল চেকপোস্টে দুই রোহিঙ্গাসহ আটক ৩০০০ ইয়াবা কক্সবাজারে ৬০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ প্রকল্পে নাশকতা, ৫০ লাখ টাকার ক্ষতির অভিযোগ মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৬ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড উখিয়া সীমান্তে বিজিবি’র বড় সাফল্য: ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে গোলাবারুদ ও দেশীয় দা উদ্ধার সেন্টমার্টিন ও চট্টগ্রামে কোস্ট গার্ডের পৃথক ২টি অভিযান; বিপুল পরিমাণ গাঁজাসহ ১ মাদক কারবারি আটক ও বিদেশি মদ জব্দ। প্রবাসীর পৈশাচিকতা: স্ত্রীকে তালাক দিয়ে নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ ১০ বছর পর র‍্যাবের খাঁচায় ২১ মামলার আসামি কলিম উল্লাহ খুরুশকুলে নয়ন সাধুকে নৃশংস হত্যার প্রতিবাদে কক্সবাজারে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন ইসলামাবাদ এম. আর. এস. ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রবাসীর পৈশাচিকতা: স্ত্রীকে তালাক দিয়ে নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ

মিসবাহ উল্লাহ,টেকনাফ উপজেলা। / ৩৩ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬


টেকনাফ উপজেলা  প্রতিনিধি, মিসবাহ উল্লাহ।

কক্সবাজার: বিয়ের পবিত্র বন্ধন ছিঁড়ে পাঁচ বছরের সংসার জীবনের করুণ সমাপ্তি ঘটিয়েছেন এক মালয়েশিয়া প্রবাসী। তবে কেবল বিচ্ছেদেই ক্ষান্ত হননি তিনি; অভিযোগ উঠেছে, তালাক দেওয়ার পর নিজের সন্তানের জননী ও প্রাক্তন স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের আপত্তিকর ও কুরুচিপূর্ণ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন তিনি। অভিযুক্ত ওই প্রবাসীর নাম হাবিব নুর, যিনি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর পূর্বে বাহারছড়া শামলাপুর নয়াপাড়া (১ নম্বর ওয়ার্ড) এলাকার আমির হোসেনের পুত্র হাবিব নূরের সাথে বাহার ছড়া হলনিয়া (৫ নম্বর ওয়ার্ড) এলাকার শহীদ উল্লাহর কন্যা আফরোজার বিয়ে হয়। ৭ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে সামাজিক ও ধর্মীয় রীতি মেনে তাদের দাম্পত্য জীবনের সূচনা হয়েছিল। বর্তমানে এই দম্পতির একটি পুত্র সন্তান রয়েছে।
তবে বিয়ের মাত্র এক মাস পরেই সংসারে অশান্তির কালো মেঘ দানা বাঁধতে শুরু করে। স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় একাধিকবার বিচার-সালিশের মাধ্যমে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করা হয়। এর মাঝে হাবিব নুর জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমান।
বিদেশে গিয়ে বেপরোয়া জীবন
মালয়েশিয়া যাওয়ার পর থেকেই হাবিব নূরের আচরণে চরম পরিবর্তন আসে বলে ভুক্তভোগী পরিবারটি দাবি করেছে। স্থানীয় ও বিভিন্ন প্রবাসী সূত্রে জানা যায়, বিদেশে হাবিব বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয়ে পড়েন। অভিযোগ রয়েছে, তিনি ইয়াবা ও গাঁজাসহ নানা মরণ নেশায় আসক্ত। নেশার টাকা ও উচ্ছৃঙ্খল জীবনের প্রতিবাদ করলেই দেশে থাকা স্ত্রীর ওপর শুরু হতো মানসিক ও শারীরিক নির্যাতন। মোবাইল ফোনে দিনের পর দিন চলত এই পাশবিক অত্যাচার।

অত্যাচারের ধারাবাহিকতায় সম্প্রতি হাবিব নুর মোবাইল ফোনেই তার স্ত্রীর বাবার নাম ধরে ‘তিন তালাক’ প্রদান করে দীর্ঘ পাঁচ বছরের সম্পর্কের ইতি টানেন। তবে বিচ্ছেদের পর তার জিঘাংসা যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। অভিযোগ উঠেছে, আফরোজার সাথে ব্যক্তিগত মুহূর্তের ছবি এবং বিভিন্ন কুরুচিপূর্ণ ছবি এডিট করে হাবিব বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd