• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে পাহাড়ি এলাকায় তিন যুবক নিহত, মরদেহ উদ্ধার করল পুলিশ নওগাঁয় পরিবারের চার সদস্যকে গলা কেটে নৃশংস হত্যা, এলাকায় আতঙ্ক ঈদগড়-বাইশারি সড়কে অপহরণের আতঙ্ক, স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি অতিরিক্ত দাম ও অস্বাস্থ্যকর পরিবেশে তেল-খাদ্য মজুদ: খাতুনগঞ্জে কোস্ট গার্ডের ধরপাকড় চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে কোস্ট গার্ড। কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন হ্নীলা-হোয়াইক্যং সীমান্তে ৬৪ বিজিবির অভিযান: ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক ৩ টেকনাফে বিজিবির বিশেষ অভিযান: লবণঘাট এলাকা থেকে ১৫ হাজারের বেশি ইয়াবা উদ্ধার ক্যাবল চুরিতে অন্ধকারে ঈদগাঁও কমিউনিটি ক্লিনিক: ৮ লাখ টাকার সৌর প্রকল্প পুরোপুরি বন্ধ কক্সবাজারে বিজিবির বিশেষ অভিযান: মংথায়াইনছা তংচংগ্যা (৪৫) নামে এক ব্যক্তিকে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক

টেকনাফে পাহাড়ি এলাকায় তিন যুবক নিহত, মরদেহ উদ্ধার করল পুলিশ

টেকনাফ প্রতিনিধি। / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

টেকনাফের গহীন পাহাড় থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চল থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় কাঠুরিয়ারা পাহাড়ে মরদেহ তিনটি দেখতে পেয়ে স্থানীয়দের মাধ্যমে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক দুর্জয় বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা — স্থানীয় নুরুল কবিরের ছেলে মুজিব, নুরুল ইসলামের ছেলে নুরুল বশর এবং রুহুল আমিনের ছেলে রবিউল আওয়াল।
পুলিশ জানিয়েছে, মরদেহগুলোর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলমান রয়েছে । তবে কী কারণে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

ঘটনাটা ঘিরে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে এবং ঘটনার পেছনের রহস্য উদঘাটনে কাজ চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd