
চট্টগ্রাম: গতকাল রবিবার (১৯ এপ্রিল ২০২৬) বিকেলে কোস্ট গার্ড, নৌবাহিনী ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর এলাকার সী হার্ট ফ্যাক্টরি থেকে ৩২ লক্ষ ৫০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৩১২ কোটি টাকা।
অভিযানের সময় অবৈধ জাল ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জালগুলো বিনষ্ট করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।