• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সাংবাদিকদের থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা,পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী ক্লাস এইট পাস না করেই স্মার্টফোনের জোরে সাংবাদিক! সংসদে ক্ষোভ জয়নুল আবেদিনের এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে বোমা হামলা, প্রতিবাদে কক্সবাজারে এনসিপির সমাবেশ উখিয়ায় প্রয়াত শ্রদ্ধাসেন ভিক্ষুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন তিতাস শেখ হত্যা মামলা: চার আসামি ৫ দিনের রিমান্ডে, আদালতে পাঁচজনের জবানবন্দি জাতীয় গণিত অলিম্পিয়াডে প্রথম হলেন রামু ক্যান্টন্টমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী আফিয়া টেকনাফ-উখিয়ায় ৬৪ বিজিবির তিন অভিযান: ৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ ইয়াবাসহ আটক ২ শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড থেকে বাঁচাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে ব্রিটিশ আইনপ্রণেতাদের চিঠি টেকনাফের পাহাড়গুলো অপরাধীদের অভয়ারণ্য: অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার দাবি এলাকাবাসীর উখিয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান: অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১২

সাংবাদিকদের থাকতে হবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা,পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক। / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

নিউজ ডেস্ক :

​সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রেখে ‘প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪’ সংশোধনের প্রস্তাব তৈরি করেছে সরকার।

একই সাথে বার কাউন্সিলের আদলে সাংবাদিকদের নিবন্ধন ও একটি অনলাইন ডেটাবেজ তৈরির ক্ষমতাও পেতে যাচ্ছে প্রেস কাউন্সিল।

​আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান লিখিত জবাবে এ তথ্য জানান।

​স্বতন্ত্র সংসদ সদস্য সুলতানা জেসমিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলকে আরও শক্তিশালী, যুগোপযোগী এবং কার্যকর গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। এই লক্ষ্যকে সামনে রেখেই বিদ্যমান আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।

​প্রস্তাবিত এই সংশোধনী পাস হলে পেশাদার সাংবাদিকদের একটি সুনির্দিষ্ট তালিকা বা অনলাইন ডেটাবেজ তৈরি করা সম্ভব হবে। পাশাপাশি অপসাংবাদিকতা ও গুজব রোধে কাউন্সিলের আইনি সক্ষমতাও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd