• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ায় এসআরবি-১৫ এর অভিযান: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ঈদগাঁওয়ে দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হুঁশিয়ারি ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ উখিয়ায় সিএনজির সিটের নিচে মিলল ৯,৪৪০ পিস ইয়াবা, চালক আটক রামুতে অটোরিকশার সিটের নিচে ২০ হাজার ইয়াবা, আটক ৩ পোকখালীতে রশিদ আহমদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, হয়রানিমূলক মামলার অভিযোগ উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা কারবারি আটক টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার ইয়াবা জব্দ রামু জোয়ারিয়ানালারা থেকে নারায়ণগঞ্জের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিক গ্রেপ্তার টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে ২ তরুণ জেলে নিখোঁজ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২৪ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের ঘুমধুম সীমান্তে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২ লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। অপর অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবা।
রোববার (১১ অক্টোবর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, শনিবার (১০ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এফডিএমএন সদস্য মো. ইসলাম (২৫) ও মো. মোজিবুল্লাহকে (২৩) আটক করা হয়। তারা উভয়েই ক্যাম্প-৮-এর বাসিন্দা।
অন্যদিকে, রোববার ভোর আনুমানিক ৪টার দিকে বাইশফাঁড়ী বিওপির বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩৫ থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্যপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১ লাখ ৯০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী মামলা দায়ের করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি উদ্ধার করা মালিকবিহীন ইয়াবার ঘটনায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবির অধিনায়ক বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদকসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কক্সবাজার ব্যাটালিয়নের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd