• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ায় এসআরবি-১৫ এর অভিযান: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার ঈদগাঁওয়ে দুর্গাপূজা ঘিরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়: মাদক ও কিশোর গ্যাং দমনে কঠোর হুঁশিয়ারি ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ উখিয়ায় সিএনজির সিটের নিচে মিলল ৯,৪৪০ পিস ইয়াবা, চালক আটক রামুতে অটোরিকশার সিটের নিচে ২০ হাজার ইয়াবা, আটক ৩ পোকখালীতে রশিদ আহমদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, হয়রানিমূলক মামলার অভিযোগ উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা কারবারি আটক টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার ইয়াবা জব্দ রামু জোয়ারিয়ানালারা থেকে নারায়ণগঞ্জের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিক গ্রেপ্তার টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে ২ তরুণ জেলে নিখোঁজ

উখিয়ায় এসআরবি-১৫ এর অভিযান: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি। / ১৬ Time View
Update : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মোঃ জসিমকে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

​রোববার (১১ অক্টোবর) দুপুর আনুমানিক ১:৫০ ঘটিকায় উখিয়া থানাধীন কোর্টবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম টেকনাফ থানার পূর্ব পালংখালী এলাকার মৃত বশির আহম্মেদের ছেলে।

​এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি কোর্টবাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

​আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেপ্তারকৃত জসিমের বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় একটি মাদক মামলা রয়েছে। উক্ত মামলায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে অতিরিক্ত সাজায় দণ্ডিত করেন। রায় ঘোষণার পর থেকেই সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।

​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd