• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা কারবারি আটক টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার ইয়াবা জব্দ রামু জোয়ারিয়ানালারা থেকে নারায়ণগঞ্জের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিক গ্রেপ্তার টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে ২ তরুণ জেলে নিখোঁজ শ্রেণিকক্ষে হাতাহাতিতে রামু খিজারী স্কুলের দুই শিক্ষক: কারণ নিয়ে ধোঁয়াশা, ক্ষোভ অভিভাবকদের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ২০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার ক্যাম্প-১১-এর এফডিএমএন সদস্য হাসিনা ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক ২০ টাকা চুরির অভিযোগে ১০ বছরের শিশু শিক্ষার্থীকে নির্যাতন: চকরিয়ায় মাদ্রাসা শিক্ষক গ্রেফতার ১০ হাজার ইয়াবাসহ উখিয়াতে রোহিঙ্গা যুবক আটক কক্সবাজারে এপিপির বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হামলার অভিযোগে মামলা

উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা কারবারি আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১১ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ মো. নুরুল হাকিম (৫০) নামে এক রোহিঙ্গা ইয়াবা কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উখিয়ার রহমতের বিল এলাকা থেকে ৬৪ বিজিবির বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল তাকে আটক করে। আটক নুরুল হাকিম উখিয়ার ৫ নম্বর এফডিএমএন ক্যাম্পের ই-৬ ব্লকের জকরিয়ার ছেলে।

​বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রহমতের বিল গ্রামের কামাল উদ্দিনের পুকুর পাড় এলাকায় বিজিবির নিয়মিত বিশেষ টহল দল দায়িত্বে নিয়োজিত ছিল। এ সময় মিয়ানমার সীমান্ত থেকে এক ব্যক্তিকে বাংলাদেশের সীমানায় প্রবেশ করতে দেখে টহল দলের সন্দেহ হয়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছে থাকা একটি পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের পাঁচটি কার্টন থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গা স্বীকার করেছে যে সে মিয়ানমার সীমান্ত থেকে বিক্রির উদ্দেশ্যে ইয়াবার চালানটি বহন করছিল। মাদক সরবরাহকারী ও চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd