• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ায় সিএনজির সিটের নিচে মিলল ৯,৪৪০ পিস ইয়াবা, চালক আটক রামুতে অটোরিকশার সিটের নিচে ২০ হাজার ইয়াবা, আটক ৩ পোকখালীতে রশিদ আহমদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, হয়রানিমূলক মামলার অভিযোগ উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা কারবারি আটক টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার ইয়াবা জব্দ রামু জোয়ারিয়ানালারা থেকে নারায়ণগঞ্জের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিক গ্রেপ্তার টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে ২ তরুণ জেলে নিখোঁজ শ্রেণিকক্ষে হাতাহাতিতে রামু খিজারী স্কুলের দুই শিক্ষক: কারণ নিয়ে ধোঁয়াশা, ক্ষোভ অভিভাবকদের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ২০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার ক্যাম্প-১১-এর এফডিএমএন সদস্য হাসিনা ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক

উখিয়ায় সিএনজির সিটের নিচে মিলল ৯,৪৪০ পিস ইয়াবা, চালক আটক

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৯ Time View
Update : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কক্সবাজার প্রতিনিধি

​কক্সবাজারের উখিয়ায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৯ হাজার ৪৪০ পিস ইয়াবাসহ চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়েছে।

​শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর শীলখালী চেকপোস্টে এই অভিযান চালানো হয়।

​আটক সিএনজিচালকের নাম মোঃ শওকত আলী (২৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার মাথাভাঙ্গা গ্রামের মোঃ নজির আহমদের ছেলে।

​৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষ বিষয়টি নিশ্চিত করেছেন।

​বিজিবি সূত্রে জানা যায়, টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী সিএনজি শীলখালী চেকপোস্টে পৌঁছালে সন্দেহভাজন হিসেবে সেটিতে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। তল্লাশির একপর্যায়ে চালকের আসনের নিচে পলিথিন ব্যাগে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ৯ হাজার ৪৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে চালক শওকত আলীকে আটক এবং গাড়িটি জব্দ করা হয়।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শওকত স্বীকার করেছেন, তিনি টেকনাফ থেকে কম দামে এসব ইয়াবা কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে কক্সবাজার নিয়ে যাচ্ছিলেন।

​৬৪ বিজিবির অধিনায়ক জানান, এই চোরাচালানের সঙ্গে জড়িত মূল হোতা ও অন্যান্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত রক্ষা ও মাদক প্রতিরোধে বিজিবির এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

​উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে ৬৪ বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও অবৈধ কারবার প্রতিরোধে নিয়মিত কাজ করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd