• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ায় সিএনজির সিটের নিচে মিলল ৯,৪৪০ পিস ইয়াবা, চালক আটক রামুতে অটোরিকশার সিটের নিচে ২০ হাজার ইয়াবা, আটক ৩ পোকখালীতে রশিদ আহমদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন, হয়রানিমূলক মামলার অভিযোগ উখিয়ায় ৫০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা কারবারি আটক টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২০ হাজার ইয়াবা জব্দ রামু জোয়ারিয়ানালারা থেকে নারায়ণগঞ্জের মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি রফিক গ্রেপ্তার টেকনাফে সাগরে মাছ ধরতে গিয়ে ২ তরুণ জেলে নিখোঁজ শ্রেণিকক্ষে হাতাহাতিতে রামু খিজারী স্কুলের দুই শিক্ষক: কারণ নিয়ে ধোঁয়াশা, ক্ষোভ অভিভাবকদের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ২০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার ক্যাম্প-১১-এর এফডিএমএন সদস্য হাসিনা ইয়াবাসহ রেজুখাল চেকপোস্টে আটক

নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে ২০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

​কক্সবাজার প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি টহল দল এই বিশেষ অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান এলাকায় বিজিবির টহল দল অবস্থান নেয়। এ সময় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম (পিবিজিএম, পিএসসি) জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। মাদকমুক্ত সমাজ গড়তে সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​উদ্ধারকৃত ইয়াবা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd