• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সমুদ্রে দস্যু দমনে কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়ায় কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১ কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হলো নতুন ৫ বিষয়, মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক টেকনাফের জীম্বংখালীতে ৬৪ বিজিবির অভিযান: ১ লাখ ইয়াবাসহ মাদকারবারি আটক দেশের মানুষ ভালো নেই, ইজ্জত ও নিরাপত্তার সংকট: ডা. শফিকুর রহমান কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৬১ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার, আটক ২ ২১ বছর পর নাম বদলে ঘুরে বেড়ানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কক্সবাজারে যৌথ অভিযানে হত্যাচেষ্টা ও মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহিউদ্দিন শরীফ গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫ এর পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযান: ৩ লাখ ৯০ হাজার ইয়াবাসহ আটক ১

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২৭ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

​কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ মো. ইদ্রিস (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

​সোমবার (৫ অক্টোবর) ভোররাতে টেকনাফের নাফ নদীসংলগ্ন জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। আটক ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।

​বিজিবি সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ৪ অক্টোবর রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) ও এসআরবির একটি যৌথ দল জালিয়াপাড়া ব্রিজের সুইচগেট সংলগ্ন খাল এলাকায় কৌশলগত অবস্থান নেয়।

​রাত সাড়ে ১২টার দিকে বিওপির বিশেষ টহলদল থার্মাল ইমেজারের সহায়তায় মিয়ানমার থেকে আসা কতিপয় ব্যক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে। পরবর্তীতে রাত আনুমানিক আড়াইটার দিকে তারা বস্তাসহ সাঁতরে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করলে আভিযানিক দল তাদের ঘিরে ফেলে। উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কেওড়া বাগানের দিকে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে মো. ইদ্রিসকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা বড় প্যাকেট তল্লাশি করে ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

​আইনগত প্রক্রিয়ার বিষয়টি নিশ্চিত করে বিজিবি জানিয়েছে, জব্দকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে বিজিবির প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ এবং যৌথ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd