• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হলো নতুন ৫ বিষয়, মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে টেকনাফে দেড় লাখ পিস ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক টেকনাফের জীম্বংখালীতে ৬৪ বিজিবির অভিযান: ১ লাখ ইয়াবাসহ মাদকারবারি আটক দেশের মানুষ ভালো নেই, ইজ্জত ও নিরাপত্তার সংকট: ডা. শফিকুর রহমান কক্সবাজারে বিজিবির পৃথক অভিযানে ৬১ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার, আটক ২ ২১ বছর পর নাম বদলে ঘুরে বেড়ানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার কক্সবাজারে যৌথ অভিযানে হত্যাচেষ্টা ও মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মহিউদ্দিন শরীফ গ্রেফতার কক্সবাজারে এসআরবি-১৫ এর পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ নাইক্ষ্যংছড়িতে ৭ লাখ ৭২ হাজার টাকার সিমেন্ট, সার ও অবৈধ কাঠ জব্দ রামুতে প্রবারণা ও কল্প জাহাজ ভাসা উদযাপন পরিষদ গঠন: প্রধান সমন্বয়কারী অর্পন, সভাপতি বিপ্লব ও সম্পাদক দয়াল

কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হলো নতুন ৫ বিষয়, মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৩-তে

নিজস্ব প্রতিবেদক / ২২ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

​কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সরকারি কলেজে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ থেকে আরও পাঁচটি নতুন বিষয়ে স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্স চালু করার অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন অনুমোদন পাওয়া বিষয়গুলো হলো— ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং প্রাণিবিদ্যা।

​শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদনের বিষয়টি জানানো হয়। ৪ অক্টোবর উপপরিচালক ড. জন্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

​এই সিদ্ধান্তের ফলে কলেজের শিক্ষার্থীরা এখন থেকে উল্লেখিত পাঁচটি বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

​উল্লেখ্য, কক্সবাজার সরকারি কলেজে আগে থেকেই ৮টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু ছিল। নতুন ৫টি বিষয় যুক্ত হওয়ার মাধ্যমে এখন থেকে মোট ১৩টি বিষয়ে স্নাতকোত্তর করার সুযোগ তৈরি হলো, যা স্থানীয় শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ এবং অঞ্চলের উচ্চশিক্ষায় বড় ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd