• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাইক্ষ্যংছড়িতে ইজিবাইকসহ ৩০ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার ঈদগাঁওয়ের আর এম গোল্ড সল্ট পেল বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের লাইসেন্স অগ্নিনিরাপত্তায় সচেতনতা বাড়াতে চট্টগ্রামে কোস্ট গার্ডের বিশেষ মহড়া মানসিক ভারসাম্যহীন’ মায়ের হাতে ২ মাসের সন্তান খুন, আটক মা রোমেনা কক্সবাজারে রেজুখাল চেকপোস্টের তল্লাশিদলের পৃথক অভিযানে ৭১০০ ইয়াবাসহ ৪ জন আটক চট্টগ্রামের বহিঃনোঙ্গরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি আটক অপসাংবাদিকতা: একজন সাংবাদিকের একাধিক কার্ড, প্রশ্নবিদ্ধ গণমাধ্যমের পেশাদারিত্ব হ্নীলা রঙ্গিখালী পাহাড়ে বনায়ন কার্যক্রম পরিদর্শন করলেন পরিবেশ প্রতিমন্ত্রী কক্সবাজারে ৩৪ বিজিবির অভিযান: ঘুমধুম সীমান্তে বিদেশি অস্ত্র, গুলি ও ২ লাখ ৪৬ হাজার ইয়াবা উদ্ধার নদীপথে ইয়াবা পাচারকালে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ দুইজন আটক

মানসিক ভারসাম্যহীন’ মায়ের হাতে ২ মাসের সন্তান খুন, আটক মা রোমেনা

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের রামুতে নিজের দুই মাসের শিশু সন্তানকে ধারাল ছুরি দিয়ে গলাকেটে হত্যার অভিযোগে রোমেনা আক্তার নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) সকালে কক্সবাজারের রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চৌকিদার পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রায়ান আহমেদ। সে রাজারকূল সিকদার পাড়ার মালয়েশিয়া প্রবাসী আবদুল মালেকের সন্তান

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শিশুটিকে নিয়ে ঘরে ঢুকে ছুরি দিয়ে গলাকেটে হত্যা করেন রোমেনা আক্তার। খবর পেয়ে রামু থানা পুলিশ তাকে আটক করে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, পরিবারের দাবি অনুযায়ী রোমানা আক্তার মানসিক ভারসাম্যহীন এবং আগে তার চিকিৎসা করানো হয়েছিল। তবে পরিবার মানসিক সমস্যার কথা বললেও প্রাথমিক তদন্তে তাকে মানসিক ভারসাম্যহীন হিসেবে নিশ্চিত করা যাচ্ছে না। এটি তদন্ত সাপেক্ষে এবং চিকিৎসাগত পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, রোমানা আক্তারকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও হত্যা মামলার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd