• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার রামু খুনিয়াপালং ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষে ১ যুবক নিহত কক্সবাজার, রামু, ঈদগাঁওয়ে সবুজ সবজির দামে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার র‌্যাব- ও সেনাবাহিনীর যৌথ অভিযানে উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার কক্সবাজার সীমান্তে ৬০০ অসহায় মানুষের মাঝে বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা নগদ অর্থ সহায়তা পেলেন আশা ঈদগাঁও শাখার সদস্যরা টেকনাফের দমদমিয়ায় দিনদুপুরে বাসে হানা দিল ডাকাত দল, যাত্রীদের মালামাল লুট উখিয়ার তুতুরারবিলের সিএনজি চালক হামিদুল রেজুখাল চেকপোস্টে ৪,৫০০ ইয়াবাসহ আটক টেকনাফের দমদমিয়া চেকপোস্টে বিজিবির অভিযানে দেশীয় চোলাই মদ ও বাসসহ দুই অভিযুক্ত আটক টেকনাফে অপরাধমুক্ত গড়ার প্রত্যয়: পুলিশ ও জনতার যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকনাফে বিজিবির অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১১ Time View
Update : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র বিশেষ অভিযানে আসামিবিহীন ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, হাবিবছড়াঘাট এলাকা দিয়ে মাদকের একটি চালান পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়ার নির্দেশনায় সী-বীচ বিওপি’র সদস্যরা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সোমবার ভোর আনুমানিক সাড়ে ১২টার দিকে হাবিবছড়াঘাট এলাকায় সমুদ্রের দিকে সন্দেহজনকভাবে দুই ব্যক্তিকে যেতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা সঙ্গে থাকা একটি প্যাকেট ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত প্যাকেটের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৭ হাজার ৫০০ টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd