• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার টেকনাফের উত্তর চৌধুরীপাড়ার আয়াছ ও রফিক আটক: টেকনাফে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবা উদ্ধার চেইন্দায় মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি শাহজাহান গ্রেপ্তার

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ১৪৯ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৪ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ৬৪ বিজিবির পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার উলুবুনিয়া গ্রামের জোড়াকাঠি এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মিয়ানমার থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়।
এতে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়েন। একপর্যায়ে তারা একটি বস্তা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বস্তার ভেতরে খাকি রঙের প্যাকেটের মধ্যে নীল রঙের বায়ুরোধী ১৪টি প্যাকেটে মোট ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা। এ ছাড়া ঘটনাস্থল থেকে অন্য কোনো অবৈধ সামগ্রী উদ্ধার হয়নি।
বিজিবি জানায়, পলাতক চোরাকারবারীদের গ্রেপ্তারে এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও তাদের আটক করা সম্ভব হয়নি।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd