• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার বার্মিজ ইয়াবা উদ্ধার করল ৩৪ বিজিবি আজ ৩ নভেম্বর ঐতিহাসিক জেলহত্যা দিবস: কারাগারের ঘেরাটোপে কেড়ে নেওয়া হয়েছিল জাতীয় চার নেতার জীবন কক্সবাজারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলেন ব্যবসায়ী আলী আহমদ কোম্পানি টেকনাফের বড়ইতলীতে কোস্ট গার্ডের অভিযান: ৩ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা ও সিএনজি জব্দ ঈদগাঁওতে ড্রেজারে অবৈধ বালি উত্তোলন: ৫০ হাজার টাকা জরিমানা ও মেশিন জব্দ গর্ভনিরোধক বড়ি শুধু নারীদের নয়, এবার আসছে পুরুষদের জন্যেও দৈনিক ‘নিউ এজ’র কক্সবাজার জেলা প্রতিনিধি হলেন তারেকুর রহমান টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯”হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার ৪ টেকনাফে বিজিবি-এসআরবি’র যৌথ অভিযান: ১ লাখ ৩০ হাজার ইয়াবাসহ আটক ৪ টেকনাফে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারী আটক

কিশোরের আর্তনাদে তৎপর বিজিবি, বৃষ্টিতে উদ্ধার অটোরিকশা

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ২৪৪ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

টেকনাফ, ২৪ জুন ২০২৬:
টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় ছিনতাইকারীদের হামলার শিকার এক কিশোর অটোরিকশা চালকের ছিনতাইকৃত অটোরিকশা তুমুল বৃষ্টির মধ্যেই অভিযান চালিয়ে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গত ২৩ জুন বিকেল প্রায় ৫টার দিকে ১৪ বছর বয়সী এক কিশোর কান্নারত ও আতঙ্কিত অবস্থায় টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ সী-বীচ বিওপিতে এসে আশ্রয় ও সহায়তা চায়। সে বিজিবি সদস্যদের জানায়, মেরিন ড্রাইভ এলাকায় একদল দুর্বৃত্ত তাকে মারধর করে তার অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে।
অভিযোগ পাওয়ার পরপরই টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশনায় বিজিবির একটি বিশেষ টহল দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান শুরু করে। প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সদস্যরা নোয়াখালীপাড়া ও কচ্ছপিয়া এলাকার বিভিন্ন সম্ভাব্য স্থানে প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী তল্লাশি ও দুর্বৃত্তবিরোধী অভিযান পরিচালনা করেন।
একপর্যায়ে রাত প্রায় ১০টার দিকে কচ্ছপিয়া এলাকার একটি নির্জন স্থান থেকে ছিনতাইকৃত অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।
যদিও অভিযানে ছিনতাইকারী চক্রের কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে দ্রুত অটোরিকশা উদ্ধার হওয়ায় ভুক্তভোগী কিশোর ও তার পরিবারের মধ্যে স্বস্তি ফিরে আসে। প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম শেষে উদ্ধারকৃত অটোরিকশাটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও মানবপাচার, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের জানমাল রক্ষায় বিজিবি সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd