• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়ায় ৪০ হাজার ইয়াবা উদ্ধার, পালিয়ে গেল চোরাকারবারি হোয়াইক্যং সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুইজন ইয়াবা কারবারি আটক টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৮০ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল জানতে পারে যে, মাদক মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি টেকনাফ পৌরসভা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ জুন) রাত ৮টা ১৫ মিনিটের দিকে টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আল-ফয়সাল প্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মাদক মামলার জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি জমির হোসেন প্রকাশ হোসেন (৩৬) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জমির হোসেন টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকার মৃত সৈয়দ হোসেনের ছেলে। তিনি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে র‌্যাবের গোয়েন্দা নজরদারি এবং চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd