• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
টেকনাফ সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারকালে তরুণ গ্রেপ্তার উখিয়ায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক মো. জোনায়েত আটক টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক তুমব্রু সীমান্তে ১০ হাজার ইয়াবা উদ্ধার মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ ৫ পাচারকারী আটক উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুইজন আটক নাম গোপন করে আত্মগোপন, অবশেষে টেকনাফে গ্রেপ্তার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি চকরিয়ায় অস্ত্র ও ৮২৫ রাউন্ড গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেফতার টেকনাফে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: পাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, অপহৃত কিশোর উদ্ধার টেকনাফে র‌্যাবের অভিযানে ৬ লাখ ১৯ হাজার ইয়াবা উদ্ধার

মাদক সরঞ্জামসহ ঈদগাঁওতে দুই যুবকসহ আটক ৭

জাওয়ান উদ্দিন,ঈদগাঁ / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

জাওয়ান উদ্দিন :ঈদগাঁও,

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে। একই অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ও এজাহারনামীয় আরও পাঁচ আসামিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) পরিচালিত এ অভিযানে ঈদগাঁও থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক সেবনের সরঞ্জামসহ দুই যুবককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক, চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও এজাহারনামীয় আসামিরাও রয়েছে।
ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, জেলার পুলিশ সুপারের নির্দেশনায় অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd