• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
উখিয়া ৬৪ বিজিবি’র অভিযান: শীলখালীতে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই পাচারকারী আটক কাল কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, শেষ মুহূর্তে প্রস্তুত পর্যটন নগরী সিজারের ফাঁদে মাতৃত্ব: কক্সবাজারে আশঙ্কাজনকহারে বাড়ছে অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসব কক্সবাজারে থাইগ্লাস দোকান থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরকীয়ার জেরে আত্মহত্যার ধারণা অলিয়াবাদ দোয়েল কার গাড়ি সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ এবার ইয়াবাসহ আটক ইতিহাসে প্রথমবার: ফুটবল বিশ্বকাপের মূল মঞ্চে ১৩টি মুসলিম দেশ কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই মাদক কারবারি গ্রেফতার টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে সার জব্দ, আটক ১ আইনি জটিলতার ভয়? নিষিদ্ধ দলের নেতাকর্মীদের অংশ নেওয়া আটকানোর উদ্যোগ বাদ দিল কমিশন কক্সবাজার রামু, মাদ্রাসা শিক্ষকের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যা নাকি আত্মহত্যা নিয়ে রহস্য

উখিয়ায় র‍্যাবের অভিযান: দুই মাদক মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেফতার

দিদারুল আলম(জিসান) সিনিয়র'রিপোর্টার' কক্সবাজার / ৫২ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

দিদারুল আলম জিসান: কক্সবাজার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার জেলার উখিয়া থানা এলাকার দুইটি মাদক মামলার এজাহারনামীয় এবং দীর্ঘদিনের পলাতক এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-১৫, সিপিসি-২ এর আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্য এবং নিজস্ব সোর্স নিয়োগ করে জানতে পারে যে, উখিয়া থানার একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পালংখালী বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের পর আজ ০৯ জুন দুপুর ০১ টার দিকে ঘটিকায় সিপিসি-২ এর একটি দল উখিয়া থানাধীন পালংখালী ইউপির পালংখালী বাজার এলাকায় এক ঝটিকা অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত আসামি,
ছৈয়দুল বশর প্রকাশ ছিয়ক প্রকাশ সিসি (৩৯), পিতা- আব্দুল ছবুর, সাং- আঞ্জুমানপাড়া (০৯ নং ওয়ার্ড, পালংখালী ইউপি), থানা- উখিয়া, জেলা- কক্সবাজার।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। মাদক ও অপরাধ দমনে র‌্যাব-১৫ এর এই ধরনের চিরুনি অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd